Honey- মধু

Product Code: CS13

কালোজিরা ফুলের মধু

২৭০ ১০০০
Color:
২৫০ গ্রাম
২৭০
৫০০ গ্রাম
৫২০
১ কেজি
১০০০ ১০৫০

Shipping: 1-3 Days.

Capital Shop থেকে কেনো কিনবেন?

কালোজিরা ফুলের ক্ষেতে ফুল ফুটলে কাঠের বাক্সে মৌমাছি পালন করে কালোজিরা ফুলের নির্যাস হতে অথেনটিক প্রক্রিয়া অনুসরণ করে প্রিমিয়াম কোয়ালিটির মধু সরবরাহ করা হয় যা নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত মধু হিসেবে পরিচিতি লাভ করেছে।

  • কালোজিরা ফুলের খাঁটি মধু।

  • কালোজিরা ফুলের নির্যাস ➔ অথেনটিক প্রক্রিয়া ➔ মধু।

  • কেমিক্যাল/ চিনি মুক্ত।

কালোজিরার মধু (Black Seed Flower Honey) হলো এক বিশেষ ধরনের প্রাকৃতিক মধু, যা মৌমাছিরা সরাসরি কালোজিরা ফুলের নেক্টার বা মিষ্টি রস সংগ্রহ করে তৈরি করে। একটি অত্যন্ত ঘন, গাঢ় রঙের এবং ঔষধি গুণসম্পন্ন মধু। নিয়মিত সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দূর করে এবং শরীরের ক্লান্তি কমিয়ে শক্তি ও পুষ্টি যোগায়। এটি সাধারণ মধুর মতো তরল নয়, বরং বেশ ঘন এবং এর রং গাঢ় বাদামী থেকে কালচে হয়ে থাকে।

  • মধু এর বৈশিষ্ট্য
    • এই মধু গাড় রঙ বা গাঢ় বাদামী (Blackish) হয়ে থাকে। এটি সাধারণ মধুর চেয়ে বেশ ঘন ও আঠালো হয়।
    • এর স্বাদ অনেকটা পোড়া খেজুরের গুড়ের মতো বা মিষ্টান্নের মতো সুস্বাদু এবং এর নিজস্ব মনোরম ঘ্রাণ আছে।
    • খাঁটি কালোজিরা ফুলের মধু সময়ের সাথে সাথে বা ঠান্ডায় জমে যেতে পারে, যা এর খাঁটি হওয়ার অন্যতম লক্ষণ।
  • প্রস্তুত প্রণালী
    • কালোজিরা ফুলের বাগানে ফুল ফুটলে কাঠের বাক্সে মৌমাছি পালন করে এই মধু সংগ্রহ করা হয়।
    • কালোজিরা ফুলের নির্যাস → অথেনটিক প্রক্রিয়া → মধু।
  • চেনার উপায়
    • রঙ: নতুন অবস্থায় হালকা কালচে হলেও, সময়ের সাথে সাথে এটি গাঢ় কালো বা কালচে-লালচে রঙ ধারণ করে।
    • ঘ্রাণ ও স্বাদ: সামান্য ঝাঁঝালো ও মিষ্টি, যা অনেকটা পুরনো গুড়ের মতো স্বাদযুক্ত। এই মধুর ঘ্রাণ খুব তীব্র।
    • ফেনা: খাঁটি বা Raw Honey-তে পাত্রের উপরে ফেনা বা বুদবুদ থাকতে পারে, যা ভালো মানের লক্ষণ।
  • ব্যবহার ও খাওয়ার নিয়ম
    • সরাসরি সেবন: প্রতিদিন সকালে খালি পেটে ১ চামচ মধু সরাসরি খেয়ে নিন, এর ১০-১৫ মিনিট পর পানি পান করুন।
    • পানির সাথে মিশ্রণ: এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চামচ কালোজিরা মধু ও অর্ধেক লেবুর রস মিশিয়ে সকালে পান করলে ওজন কমাতে সাহায্য করে।
    • দুধের সাথে: রাতে ঘুমানোর আগে ১ গ্লাস গরম দুধের সাথে ১ চা চামচ মধু মিশিয়ে খেলে যৌনশক্তি ও শরীরের ক্লান্তি দূর হয়।
    • অন্যান্য খাবারের সাথে: রুটি, সালাদ বা ওটমিলের সাথে প্রাকৃতিক মিষ্টি হিসেবে মধু ব্যবহার করা যেতে পারে।
  • সংরক্ষণ পদ্ধতি
    • পাত্র নির্বাচন: বাতাস নিরোধক (Airtight) কাঁচের বয়াম বা জার মধু সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো।
    • স্থান: রান্নাঘরের কেবিনেট বা আলমারিতে, যেখানে আর্দ্রতা কম ও ছায়াযুক্ত, এমন জায়গায় রাখুন।
    • সতর্কতা: ভেজা মধুতে দেবেন না, এতে দ্রুত ফেনা বা পচন ধরতে পারে।
    • জমে গেলে: মধু জমে গেলে (ক্রিস্টালাইজ) চিন্তার কিছু নেই, এটি খাঁটি হওয়ার লক্ষণ। জমে যাওয়া মধু পাত্রসহ কুসুম গরম পানিতে কিছুক্ষণ রেখে দিলেই আবার আগের অবস্থায় ফিরে আসবে।
    • ফ্রিজ বর্জন: মধু ফ্রিজে রাখলে জমে দানাদার হয়ে যেতে পারে এবং এর গুণমান নষ্ট হতে পারে।

মধু-এর পুষ্টিগুণ:

  • প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম ও খনিজ উপাদান থাকে।
  • ভিটামিন বি-কমপ্লেক্স (যেমন: নিয়াসিন, রিবোফ্লাভিন) সমৃদ্ধ।
  • ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস পাওয়া যায়।

মধু-এর উপকারিতা:

  • উচ্চ ঔষধি গুণ: এটি প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • হজম ও পাকস্থলী: নিয়মিত সেবনে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যা কমে।
  • রক্ত ও হৃদপিণ্ড: রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  • শ্বাসতন্ত্রের সুস্থতা: ঠান্ডাজনিত রোগ, সর্দি-কাশি ও বুক ব্যথায় এই মধু বিশেষ উপকারী।
  • শারীরিক দুর্বলতা: ক্লান্তি দূর করে এবং যৌনশক্তি বৃদ্ধিতেও এটি একটি প্রাকৃতিক উৎস।
  • ত্বক ও পেশি: ত্বকের লাবণ্য বাড়াতে এবং পেশির ব্যথা কমাতে এটি সাহায্য করে।

4.5out of 5

  • 5 stars 60
  • 4 stars 25
  • 3 stars 30
  • 2 stars 10
  • 1 star 7
Submit your review