Honey- মধু

Product Code: CS14

সরিষা ফুলের মধু

১৮০ ৬৮০
Color:

Shipping: 1-3 Days.

Capital Shop থেকে কেনো কিনবেন?

সরিষার ক্ষেতে ফুল ফুটলে কাঠের বাক্সে মৌমাছি পালন করে সরিষা ফুলের নির্যাস হতে অথেনটিক প্রক্রিয়া অনুসরণ করে প্রিমিয়াম কোয়ালিটির মধু সরবরাহ করা হয় যা নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত মধু হিসেবে পরিচিতি লাভ করেছে।

  • সরিষা ফুলের খাঁটি মধু।

  • সরিষা ফুলের নির্যাস ➔ অথেনটিক প্রক্রিয়া ➔ মধু।

  • কেমিক্যাল/ চিনি মুক্ত।

মৌমাছিদের দ্বারা সরিষা ফুল থেকে সংগৃহীত একটি প্রাকৃতিক, হালকা হলুদ রঙের ও তীব্র মিষ্টি স্বাদের মধু। এই মধু অত্যন্ত পুষ্টিকর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি বৃদ্ধি, এবং সর্দি-কাশি উপশমে দারুণ কার্যকর। সরিষা ফুলের মধুতে গ্লুকোজ বেশি থাকায় তা দ্রুত জমে যায়, এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। সরিষা ফুলের মধু জমে যাওয়া মানেই এটি খারাপ নয় বরং এটি এর খাঁটিত্বের প্রমাণ।

  • মধু এর বৈশিষ্ট্য
    • সরিষা ফুলের মধুর প্রধান বৈশিষ্ট্য হলো এটি দ্রুত জমে যায় (Crystallization)।
    • তরল অবস্থায় এই মধু হালকা হলুদ বা সোনালি বর্ণের হয়। জমে যাওয়ার পর এটি সাদা বা ক্রীম কালার ধারণ করে।
    • এই মধুর ঘ্রাণ অনেকটা সরিষা ফুলের ঘ্রাণের মতো হয়।
    • হালকা ঝাঁঝালো মিষ্টি স্বাদ, বেশ মিষ্টি এবং মুখে দিলে দ্রুত মিশে যায়।
  • প্রস্তুত প্রণালী
    • সরিষার ক্ষেতে ফুল ফুটলে কাঠের বাক্সে মৌমাছি পালন করে এই মধু সংগ্রহ করা হয়।
    • সরিষা ফুলের নির্যাস → অথেনটিক প্রক্রিয়া → মধু।
  • চেনার উপায়
    • জমে যাওয়া বা দানা বাঁধা: সরিষা ফুলের মধু সবচেয়ে দ্রুত জমে যায়। এটি পুরোটা বা বেশীরভাগ অংশ জমে গিয়ে সাদাটে রঙের মোলায়েম ও দানাযুক্ত রূপ ধারণ করে।
    • রঙ: তরল অবস্থায় হালকা সোনালী বা হলদেটে, তবে জমে গেলে এটি সম্পূর্ণ সাদা বা ঘিয়ে রঙ ধারণ করে।
    • গন্ধ: এই মধুতে সরিষা ফুলের তীব্র ও স্বতন্ত্র ঘ্রাণ পাওয়া যায়।
    • স্বাদ: সরিষা ফুলের মধু খেতে বেশ মিষ্টি এবং সামান্য ঝাঁঝালো বা তেতো স্বাদের হয়ে থাকে।
    • ঘনত্ব: এটি সাধারণত ঘন প্রকৃতির হয় এবং বেশিদিন থাকলে ঘন ও ক্রিমি হয়ে যায়।
    • পরীক্ষা: এক গ্লাস পানিতে এক চামচ মধু ছাড়লে এটি নিচে চলে যাবে এবং সহজে মিশবে না।
  • ব্যবহার ও খাওয়ার নিয়ম
    • সকাল ও সন্ধ্যা: প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খালি পেটে ১-২ চা-চামচ মধু শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
    • খাবারের সাথে: সকালের নাস্তায় পাউরুটি, প্যানকেক বা ওটসের সাথে মধু মিশিয়ে খাওয়া যায়।
    • কুসুম গরম পানি: হালকা কুসুম গরম পানির সাথে ১-২ চা চামচ মধু মিশিয়ে খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় ও শরীর ডিটক্স হয়।
    • দুধের সাথে: রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধের সাথে ১ চা চামচ মধু মিশিয়ে খেলে অনিদ্রা দূর হয়।
  • সংরক্ষণ পদ্ধতি
    • পাত্র নির্বাচন: কাঁচের জার বা ঘন ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে রাখলে ভালো থাকে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না।
    • স্থান নির্বাচন: সরাসরি সূর্যের আলো বা চুলার তাপ থেকে দূরে, ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করুন।
    • বায়ুরোধী পাত্র: ব্যবহারের পর পাত্রের মুখ ভালো করে আটকে রাখুন, কারণ মধু বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে নষ্ট হয়ে যেতে পারে।
    • পরিচ্ছন্নতা: সবসময় শুকনো ও পরিষ্কার চামচ ব্যবহার করুন। চামচে পানি থাকলে মধুতে ফাঙ্গাস পড়ার ঝুঁকি থাকে।
    • ফ্রিজিং: সাধারণত মধু ফ্রিজে রাখার প্রয়োজন নেই।

মধু-এর পুষ্টিগুণ:

  • ভিটামিন A, B, C, ক্যালসিয়াম, আয়রন, জিংক, ম্যাঙ্গানিজ, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ডায়েটারি ফাইবার সমৃদ্ধ।
  • গ্লুকোজ ও ফ্রুক্টোজ (প্রাকৃতিক শর্করা), মিনারেলস (ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম।
  • প্রোটিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং খনিজ পদার্থ।

মধু-এর উপকারিতা:

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্ত পরিষ্কার করে এবং রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে।
  • সর্দি-কাশি উপশম:প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে গলা ব্যথা, কফ, সর্দি ও কাশিতে দ্রুত উপশম এবং হাঁপানি নিয়ন্ত্রণে কার্যকর।
  • হজমশক্তি ও পেট সুস্থতা:নিয়মিত সেবনে হজমশক্তি বাড়ে এবং পেটের গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা দূর হয়।
  • হার্ট ও লিভারের সুরক্ষা:এটি হার্টকে শক্তিশালী করে এবং লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে। কোলেস্টরল এর মাত্রা কমায় যা হৃদরোগ নিয়ন্ত্রণেও সাহায্য করে।
  • পুষ্টি ও শক্তি:শারীরিক দুর্বলতা দূর করে দ্রুত শক্তি যোগায়। শিশুদের জন্য ভালো শক্তির উৎস।
  • কোষ্ঠকাঠিন্য দূর করে:নিয়মিত সকালে খালি পেটে এক চামচ সরিষার মধু কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
  • ত্বক ও চুলের যত্ন:এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং সংক্রমণ কমায়।

4.5out of 5

  • 5 stars 60
  • 4 stars 25
  • 3 stars 30
  • 2 stars 10
  • 1 star 7
Submit your review